মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাংবাদিক চপলের পিতার ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সাংবাদিক খান রাহাত ফেরদৌস চপলের পিতা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা আব্দুর রহিম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। গত মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাজনগর জামে মসজিদে প্রথম নামাজে জানাজা ও বাদ জোহর সদর উপজেলার ধুলিয়াখাল তেমুনিয়া ঈদগাহে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে ধুলিয়াখাল নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর শুনে তাকে দেখতে রাজনগরের বাসায় ছুটে যান সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুর রহিম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বিটিভি প্রতিনিধি আলমগীর খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com