শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে বন্যার্তদের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে বানিয়াচং উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মন্দরী মক্তব, আগুয়া বাজার আশ্রয় কেন্দ্র, ১৪নং মুরাদপুর ইউনিয়নের রায় মর্দনপুর, মুরাদপুর উচ্চ বিদ্যালয়, যশকেশরী আশ্রয় কেন্দ্র, এসএমটি কিন্ডার গার্ডেন স্কুল, বিথঙ্গল আশ্রয় কেন্দ্র ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ী দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৈলারকান্দি, বাগতলা, বিজয়পুর ও বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের এ খাদ্য সহায়তা তুলেদেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখম, যুগ্ম সম্পাদক জাহির হোসাইন, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সাবেক দপ্তর সম্পাদক মুখলিছুর রহমান আবু, ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি আনাছার আলী, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমজাল হোসেন, বিএনপি নেতা গৌছ চৌধুরী, ছায়েদ লস্কর, ছাদিক মিয়া, জাসাস সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন, স্বেচ্ছাসেক দলের আহবায়ক ইয়াজউদ্দিন রাসেল, তাতীদল সভাপতি মওদুদ আহমেদ, জাসাস’র সাধারণ সম্পাদক ছালেক আহমেদ, ১৪নং মুরাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ফজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমিন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আওয়াল, শফিকুর রহমান, ১৫নং পৈলারকান্দি বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আতাউর শিকদার, কৃষকদল নেতা রানা শাহ, ছাত্রনেতা সাইফুল ইসলাম টিপু, বিএনপি নেতা ডাঃ ইনতাজ ভুইয়া, আমিরুল ইসলাম চৌধুরী, আক্তার শফিক, লিটন মিয়া, মিজান, কবির, রিপন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com