মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুর থেকে অপহৃত কলেজ ছাত্রী মৌলভীবাজার থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৮৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে অপহৃত কলেজ ছাত্রী জান্নাত বেগম (২০) কে মৌলভীবাজার উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মঞ্জুরুল ইসলাম মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। সে মনতলা শাহজালাল কলেজের অর্নাস ২ বর্ষের ছাত্রী এবং উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। পুলিশ জানায়-জান্নাত বেগমের বড় বোনকে বিয়ে দেয় পাশ^বর্তী কমলপুর গ্রামের মৃত হাজী আব্দুল আলী মুন্সীর ছেলে আব্দুল হান্নানের কাছে। সে সুবাদে শ্যালিকা জান্নাত ও দুলা ভাই আব্দুল হান্নানের মধ্যে ঘনিষ্টতা তৈরী হয়। ঘনিষ্টতার সুবাদে মে মাসের ১৯ তারিখ আব্দুল হান্নান শ্যালিকা জান্নাত বেগমকে অপহরন করে নিয়ে যায়। এবং জান্নাতের পিতা জাকির হোসেন বাদী হয়ে ৭ জুন হবিগঞ্জ নারী ও নির্যাতন ট্রাইব্যুনালে অপহরন মামলা দায়ের করেন। আদালত মামলার প্রতিবেদন ও অপহৃতাকে উদ্ধারের জন্য মাধবপুর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। এর আলোকে মামলার তদন্তকারী মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মঞ্জুরুল ইসলাম শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে মৌলভীবাজার শহর থেকে উদ্ধার করেন। থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান উদ্ধারকৃত ছাত্রীকে শনিবার সকালে মেডিকেল ও আদালতে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com