বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ডাকাতের হানা বানবাসী মানুষ আতঙ্কে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ যখন বন্যার পানিতে দিশেহারা, সেই মুহূর্তে ডাকাতের হানা। এমন দুঃখজনক পরিস্থিতিতে বানবাসী মানুষ রয়েছেন আতংকে। সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলায় গত প্রায় এক সপ্তাহ ধরে প্রবল বন্যায় প্রতিটি বাড়িঘরসহ গ্রামীণ চলাচলের সব রাস্তাঘাট রয়েছে পানির নীচে। এমতাবস্থায় গত মঙ্গলবার রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের শামীম আহমেদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। শামীম আহমেদ জানান, রাত প্রায় দেড়টার দিকে প্রবল বৃষ্টি ছিল। এ সময় ১০/১২ জনের একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতদল তার ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করলে তিনি মোবাইল ফোনে গ্রামে জানিয়ে দেন এবং চিৎকার শুরু করেন। ডাকাতদলের হানার সংবাদটি সাথে সাথে বিভিন্ন মসজিদের মাইকে প্রচার করা হলে ডাকাতদল নৌকা যোগে পালিয়ে যায়। ফলে ডাকাতি চেষ্টা তাদের ব্যর্থ হয়। ইনাতগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল হাসান জানান, খবর পেয়ে আমরা গ্রামবাসী ঘটনাস্থলে যাই। ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com