বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সাইদুর মিয়ার উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপি নেতা শেখ সাইদুর মিয়ার নিজস্ব অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর, পারকুল, দৈওতল গ্রামসহ আশপাশের এলাকার প্রায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা মুর্শেদ আহমদ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, বিএনপির নেতা কনর উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নোমান আহমদ, ইউপি সদস্য সুমন মিয়া, শায়েল আহমদ যুবদল নেতা শেখ শিপন মিয়া, বিএনপি নেতা আব্দুস সালাম, সফিকুজ্জামান রুয়েল, সাজু আহমদ, যুবদল নেতা রুয়েল মিয়া সহ বিএনপি, যুবদল প্রমুখ। ত্রান বিতরণকালে নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বন্যার্তদের মাঝে নিজের তহবিলের নগদ অর্থ বিতরণ করেন এবং তিনি বন্যার্তদের সহযোগিতার জন্য ২৫ লক্ষ টাকা বিতরণ করার ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com