বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের রাজনগরে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান রোডে আওলাদ হোসেন জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বাদ জুম্মা প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন। এ সময় এমপি আবু জাহির মসজিদটি নির্মাণ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন এবং সকলকেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কাজী মো. নাজমুল হোসেন। এ সময় মসজিদের দাতা সদস্য, স্থানীয় সর্দার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com