বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পিডিবির বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেলো গরু-ছাগল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পূর্ব অনন্তপুরে পিডিবির বিদ্যুতের টানা তারে ছাগল আর গরু মারা গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজু মিয়া (৯) নামের এক স্কুল ছাত্র। এ ঘটনায় এলাকার লোকজন হবিগঞ্জ শহরের বিদ্যুত অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, তাদের উদাসীনতার কারনে ইতোমধ্যে বেশ কয়েকজন শিশু মৃত্যুবরণসহ আহত হয়ে অনেকেই মৃত্যুর সাথে লড়ছেন। তারপরও তাদের মনে মানুষের জন্য মায়া লাগেনি। গতকাল বুধবার সকালে পূর্ব অনন্তপুরের মাছুলিয়া ব্রিজ থেকে প্রায় ২শ গজ দূরে একটি বিদ্যুতের খুটির টানা তারে বিদ্যুত চলে আসে। এতে জড়িয়ে ওই গ্রামের বেশ কয়েকটি ছাগল ও গরু মারা যায়। স্থানীয় লোকজন সকাল ৯টায়, ১০ টায়, ১১টায়, ১২টায়সহ বিভিন্ন সময়ে বিদ্যুত অফিসে ফোন করেও কোনো প্রতিকার পাননি। এখনই আসব, লোক পাঠানো হচ্ছে এগুলো বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে ওই গ্রামের নিম্বর আলীর পুত্র প্রাইমারী স্কুলের ৩য় শ্রেনির ছাত্র রাজু মিয়া প্রাইভেট পড়া শেষে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই তারে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়। লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে তার জ্ঞান ফিরেনি। স্থানীয়রা আরও জানান, বিদ্যুত অফিস যদি এমন উদাসীনতা দেখায় তবে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে এমনকি অনেক লোক মারাও যেতে পারে। এ বিষয়ে রাত সাড়ে ১০টায় পিডিবির কর্মকর্তাদের কল দিলে তারা রিসিভ করেননি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com