বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে কালনী নদীতে অভিযান প্রায় লক্ষ টাকার অবৈধ জাল আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও কালনী নদীতে অভিযান চালিয়ে প্রায় লক্ষ টাকার মূল্যের ১৩০ টি অবৈধ কারেন্ট জাল আটক করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও কালনী নদীতে গতকাল অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। নিয়মানুযায়ী, প্রতিটি জালের ফাঁক সর্বনিম্ন ৩ সেন্টিমিটার হতে হবে। এর চেয়ে কম হলে তা অবৈধ বলে পরিগণিত হবে। এ ছাড়া নদী নালা থাল বিল ও হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে স্থায়ী স্থাপনা স্থিরকৃত, কারেন্ট, বাঁধা, কাতা, চট, বেড়া, মশারি, টানা ও জগৎবের জালের মাধ্যমে জলাশয় থেকে মাছ আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের বিধান রয়েছে। কিন্তু ওই নিয়ম উপেক্ষা করে কতিপয় অসাধু জেলে অবৈধ জাল ব্যবহার করে আসছে। তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার কাকাইলছেওয়ে নদীতে অভিযান চালিয়ে ১৩০ টি অবৈধ কারেন্ট জাল আটক করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। পর আটককৃত অবৈধ জাল উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ। আটককৃত ১৩০ টি কারেন্ট জালের অনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com