বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সোনাপুর বাজার সংলগ্ন রাস্তা বেহাল দশা ॥ ঝুকিঁ নিয়ে চলছে গাড়ি

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ টু মার্কুলী রাস্তার বেহাল দশা। জীবনের ঝুকিঁ নিয়ে চলছে যাত্রীবাহি গাড়ী। খানাখন্দনে বড়পুর ওই রাস্তাটি। উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর বাজার সংলগ্ন রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুকিঁ নিয়ে চলাচল করছে বাস, পিকআপ, সিএনজিসহ যাত্রীবাহি গাড়ী। ফলে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। সংস্কারের অভাবে নবীগঞ্জ উপজেলার অধিকাংশ গ্রামীন পাকারাস্তার অবস্থা এখন বেহাল দশা। এসব রাস্তায় মানুষ থেকে শুরু করে গাড়ী ঘোড়া চলাচলে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। সমস্ত রাস্তার ছাল চামড়া উঠে খানা গর্তে পরিনিত হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা গুলোর বেহাল দশা থাকলেও সে দিকে কোন দৃষ্টি নেই কর্তৃপক্ষের। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১ নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। এসব রাস্তা অসংখ্য খানাখন্দে ভরে গিয়ে দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সোনাপুর বাজার সংলগ্ন রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে যানবাহন চলছে জীবনের ঝুকিঁ নিয়ে।
এছাড়া নবীগঞ্জ-বানিয়াচং সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশায় জন দূর্ভোগ চরম আকার ধারন করেছে। যান চলাচলের একদমই অনুপযুক্ত হয়ে পড়েছে। নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাঝে মধ্যে জোড়া তালি দিয়ে কাজ করলেও ২/৩ দিনের মধ্যে তা ভেঙ্গে পুর্বের ন্যায় হয়ে পড়ে। এ সব রাস্তা গুলো দ্রুত মেরামতের দাবী ভুক্তভোগীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com