শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সৈয়দাবাদ গ্রামে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ইদু মিয়া (৫০), রায়না বেগম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আব্দুল বারিকের সাথে ইদু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বারিক মিয়া, আজিজ মিয়া, মতলিব মিয়া, নজির মিয়াসহ হামলা চালালে উল্লেখিতরা আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে পুরুষ শূণ্য বাড়ি থেকে উল্লেখিতরা জোরপুর্বক খামারের হাসঁ চুরি করে নিয়ে যায়। বিষয়টি তার মেয়ে স্থানীয় ইয়াকুব খান ও মরুব্বীদের অবগত করে। তারা হাসপাতালে ইদু মিয়াকে জানালে সদর থানায় তার স্ত্রী অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসি পুলিশকে জানায় বারিক মিয়া গং এলাকার দাঙ্গাবাজ হিসেবে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com