মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “একটাই পৃথিবী” এই শ্লোগান ও “প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যে হবিগঞ্জে বিশ্ব পরিবশে দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ জুন রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য এডঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ পরিবেশের সু-রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠান শুরুর পূর্বে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com