বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চাউলের দোকানসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার (৫ জুন) দুপুর ১২টার দিকে শহরের বগলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। চালের দোকানে মূল্য তালিকা না থাকা, চাউলের বস্তায় ওজনে কম দেয়া ইত্যাদি কারনে মেসার্স হক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার জন্য মীম এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা এবং স্বর্ণের দোকানে স্বর্ণ পরিমাপের নিক্তিতে বিএসটিআই এর সিল না থাকায় মিতালী শিল্পালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ এর একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা ভোক্তা সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com