মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সুবিদপুর ইউনিয়ন আ. লীগের সম্মেলনে নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শরীফ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজীব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া।
১০নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আকবর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী ইসলামের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আমীর হোসেন মাস্টার।
সম্মেলনে আলহাজ্ব আলী আকবর খানকে সভাপতি, আলী ইসলাম, মোঃ কাজী আলফু মিয়া, মোঃ এখলাছ মিয়া ও নির্ধন দাসকে সহ-সভাপতি এবং ইঞ্জিনিয়ার জয় কুমার দাসকে সাধারণ সম্পাদক ও হামিদুল হক আখঞ্জি, ভৈরব দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাজল আখঞ্জিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com