বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ভ্রাম্যমান আদালত ৩টি ডায়াগনষ্টিককে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাধবপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে তিনটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রনি, স্যানিটারি ইন্সপেক্টর সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ক্লিনিকগুলোর নিবন্ধন ও সময় মতো কাগজ পত্র দাখিল না করায়, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় না রাখাসহ বিভিন্ন কারণে আল সেফা ডায়াগনষ্টিক সেন্টারকে ১৫ হাজার, ডক্টর ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার ও পপুলার ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন জানান, মাধবপুরে উপজেলায় লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক সমূহের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় অভিযান চলমান রয়েছে। বেসরকারি ক্লিনিক সমূহের লাইসেন্স না থাকা, পরিবেশ ছাড়পত্র না থাকা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি যাবতীয় বিষয়ে পরিচালিত প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com