মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে প্রেমিকার বিয়ের আসরে যুবকের বিষপান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে প্রেমিকার বিয়ের আসরে মামুন মিয়া (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল সোমবার বিকেলে একই গ্রামে প্রেমিকার বিয়ের আসরে বিষের বোতল নিয়ে মামুন সকলের সামনে বিষপান করে। এ ঘটনায় কিছুক্ষণের জন্য বিয়ে কার্য বন্ধ থাকলেও পরে বিয়ে সম্পন্ন হয়। সে ওই গ্রামের সামছু মিয়ার পুত্র। এ ঘটনা নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে। জানা যায়, ১ বছর ধরে একই গ্রামের জনৈক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল প্রবাসী এক যুবকের সাথে ওই যুবতীর বিয়ের দিন ছিলো। খবর পেয়ে সে বিষের বোতল হাতে নিয়ে হাজির হয় আসরে। এক পর্যায়ে বিষপানে আত্মহননের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com