শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি ॥ শহরজুড়ে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল-পথসভাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থান শহরে লক্ষ্য গেছে। এতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার (২৯ মে) বিকেলে নবীগঞ্জ শহরে মুখোমুখি অবস্থান নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ। জানা যায়- রোববার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলামের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে মধ্যবাজারের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া, জেলা যুবদলের সদস্য অলিউর রহমান অলি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিহাব আহমদ প্রমুখ। পথভায় হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া বলেন, বিরোধী দলের নেতাকর্মীকে দমন-নিপীড়ন করে এ সরকার ক্ষমতায় থাকতে পারবেনা। অতিদ্রুত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন হবে। এ সময় ছাত্রদলের কর্মসূচি ঠেকাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সারা শহর প্রদক্ষিণ করে মহড়া দেয়। পরে জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। এতে মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ছাত্রদলের পথসভা পণ্ডু করে দেয়। নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশিদুল ইসলামের অভিযোগ-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও পথসভা করে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ বাঁধা সৃষ্টির চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করে আমাদের প্রোগ্রাম পণ্ডু করে দেয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার বলেন, ছাত্রদল নামদারী নেতাকর্মীরা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি ও নাশকতার ষড়যন্ত্র করছিল। আমরা জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে তাদের প্রতিহত করার চেষ্টা করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com