মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আব্দুল আহাদ তুষারের নেতৃত্বে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কটুক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর উপর পুলিশি হামলা-মামলা এবং ছাত্রদল নেতা জাসামকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামীতে সভাপতি প্রার্থী আব্দুল আহাদ তুষারের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সিনেমহল দলীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে প্রধান শহর প্রদক্ষিন শেষে শংকরমূখ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লিটন, মো: রবেল খান, বিমল চন্দ্র দাশ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম নাজমুল, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, অলিউর রহমান হান্নান, সহ-সাধারণ সম্পাদক রুমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান ইশান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক নাহিদ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রূপশ আহমেদ, সহ তথ্য ও কৃষি বিষয়ক সম্পাদক নাঈম হাসান শুভ, জেলা ছাত্রদলের সদস্য সোহাগ মুন্সী, জেলা ছাত্রদল সদস্য আব্দুল মুমিন শাকিল, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদেলর আহ্বায়ক সফিকুল ইসলাম রুহেল, যুগ্ম আহ্বায়ক শাহ আলীম তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত রহমান খান তোয়া, পৌর ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ শিপন, সদর থানা ছাত্রদল নেতা মো: আলা উদ্দিন রানা, আশরাফুজ্জামান রিয়াজ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল নেতা, সালমান, রানা, নাজমুল হোসেন সোহান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com