সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বন্যার আশংঙ্কা ॥ কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত ॥ রাতেই ছুটে গেলেন ইউএনও শেখ মহিউদ্দিনএটি

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

 

এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বেশ কয়েক’টি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ গালিমপুর বাজারে হাটুপানি, মাধবপুর-গালিমপুর গ্রামের সিংহভাগ বাড়িঘরে পানি উঠেছে। এছাড়া আরও কয়েকটি এলাকায় নদীর পানি প্রবেশ করেছে। পানি বৃদ্ধি পেলে কুশিয়ারা ডাইক ঝুকিঁপুর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। তিনি স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গ্রামবাসীকে নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি রাধাপুর বাধঁ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে প্রটেকশন দিতে অবগত করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডকে রবিবার থেকেই বাধেঁ কাজ শুরু করার অনুরোধ করেন। নির্বাহী অফিসার রাতে বাধঁ পাহারা ও তাৎক্ষনিক কোন সংবাদ থাকলে ইউএনও কার্যালয়ে জানানোর জন্য ব্যবস্থা করেন। এ সময় তিনি বলেন, নবীগঞ্জের প্রায় সকল ডাইক (বাধেঁর) ৩ ফুট পানি বৃদ্ধি পেলে পানি উপচে আসার সম্ভাবনা রয়েছে বলে আশংঙ্কা করছেন। স্থানীয়রা জানান, কুশিয়ারা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর তীরবর্তী মথুড়াপুর, আহমদপুর, জামারগাওঁ পয়েন্ট, গালিমপুর ও মাধবপুর এলাকা প্লাবিত হয়েছে। মথুড়াপুর গ্রামের মকছুদ মিয়ার ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। গালিমপুর বাজারে হাটু পানি রয়েছে। এছাড়া মাধবপুর-গালিমপুর এলাকায় শতকারা ৮০ ভাগ মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মেম্বার আকুল মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com