শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটের নিখোঁজ এক গৃহবধূর মরদেহ মিললো পুকুরে

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে কুলসুম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুলসুম ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। তিনি চুনারুঘাটের সাদ্দাম মিয়ার স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, স্বামীসহ কুলসুম বাবার বাড়িতে বসবাস করতেন। তার স্বামী খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকালে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার একটি পুকুরে কুলসুমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com