সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে ভোটার হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ভোটার হালনাগাদ কার্যক্রম বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে পুনরায় হাললাগাদ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে সারাদেশের ৬৪ জেলার ১৩৯টি উপজেলার মধ্যে বাহুবল উপজেলাও এ কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা এ কার্যক্রমের উদ্বোধন করেন। শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম ধাপের ভোটার হালনাগাদ কার্যক্রম আগামী ৯ জুন পর্যন্ত চলবে। উপজেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এবার আগামী তিন বছরের মধ্যে যাঁরা ভোটার হওয়ার যোগ্য (১৮ বছর) হবেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। সে হিসাবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এই হালনাগাদ কার্যক্রমে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০৫ বা তার আগে তাঁদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা আগামী বছরের ২ মার্চ প্রকাশ করা হবে। আর যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের ২ মার্চ এবং যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৫ সালের ২ মার্চ। যাঁদের জন্ম ২০০৫ সালের আগে, কিন্তু বিভিন্ন কারণে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাঁরাও হালনাগাদ কার্যক্রমে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে।
নির্বাচন কমিশন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউটিলিটি (পানি, বিদ্যুৎ, গ্যাস) বিলের কপি প্রয়োজন হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ভোটার তথ্য সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে ভোটারদের নিবন্ধন করা হবে ধাপে ধাপে। ইউনিয়ন পরিষদে নিবন্ধন কেন্দ্র স্থাপন করে ভোটারদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে ভোটার নিবন্ধন করা হবে। এ সময় মূল তথ্যের প্রিন্ট কপি দেওয়া হবে ভোটারদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com