বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনা সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামে সংঘর্ষের ঘটনা সাজিয়ে প্রতি পক্ষকে ফাসানোর পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা।
বিভিন্ন সূত্রে জানা যায়, ওই গ্রামের দুইটি পক্ষ যুক্তরাষ্ট্র প্রবাসী আফরুজ্জামান ও আলাওর মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে কথা কাটাকাটি হয়। এক পক্ষের মৃত আব্দুল আজিজের পুত্র আবু বকর (২৬) সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে বলে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে হাসপাতালে গেলে তিনি ভিন্ন ভিন্ন বক্তব্য প্রদান করেন।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহিদুর রহমান জানান, মারামারি হয়েছে এমন খবর পেয়ে আমিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ইসলামপুর গিয়ে কোন ধরনের মারামারি বা হামলার তথ্য পাইনি। এমনকি হাসপাতালে ভর্তি আবু বকরের স্ত্রীর সাথেও কথা হয়েছে। তিনিও হামলার বা মারামারি হয়েছে বলে জানেন নি বলে আমাদের জানিয়েছেন। এলাকার লোকজনের দাবি এই ঘটনার সাথে জড়িত যারা তার সঠিক তথ্য উদঘাটন করে সু-বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ জানান, এরকম কোন তথ্য আমাদের কাছে আসেনি, আসলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com