বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভা পরিচালনা করেন এসআই জুয়েল সরকার। সভায় বক্তব্য রাখেন, প্রেসকাবের সভাপতি মো. রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জের মুখের সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আরটিভি জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, যুগান্তরের জেলা প্রতিনিধি এখলাছুর রহমান খোকন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, যুমনার জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, নিউজ টুয়েন্টিফোরের শ্রীকান্ত গোপ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পাভেল খান চৌধুরী, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, জিটিভির জেলা প্রতিনিধি মো. নুর উদ্দিন, সময়ের সত্যের সংবাদ সম্পাদক মোঃ নায়েব হোসাইন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, দৈনিক সকারের ডাকের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, সাজিদুর রহমান, আব্দুল হান্নান টিপু প্রমুখ। পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ওসি (অপারেশন) নাজমুল হক কামাল, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ প্রমুখ।
নবাগত ওসি গোলাম মর্তুজা সাংবাদিকদেরকে তথ্যসহ সার্বক্ষনিক সহায়তার প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও তিনি ভূয়া সাংবাদিক চিহ্নিত করণ ও মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, যতদিন আছি, ততদিন সাংবাদিকদের সহযোগিতায় সচেষ্ট হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com