বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বাউসা ইউনিয়নে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৯নং বাউসা ইউনিয়নে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠানিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শেখ সাদিকুর রহমান শিশু’র সভাপতিত্বে ও এস আই আমীর হামজার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল জনাব আবুল খয়ের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ বিচারক কয়ছর আহমেদ, বিট অফিসার এস,আই সম্রাট ও এসআই আমির হামজা, মাশাহিদ আলী, মাষ্টার আব্দুল ওয়াদুদ, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল মন্নান, মুর্শেদ আলী সবুজ, মুস্তাকিম চৌধুরী, রহিম মিয়া, ফয়জুর রহমান, ইলিয়াছ মিয়া, আব্দুর কাদির, গউছ মিয়া, সালেহ আহমেদ, সেলিন মিয়া, শেখ নাসির রহমান, ছাদির মিয়া, সিরাজ মিয়া, আতাউর রহমান চৌধুরী, আসাদুজ্জামান সজল সামাদ মিয়া, অলিল মিয়া। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ইউ/পি সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায়, এএসপি আবুল খায়ের বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে, ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com