বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুরুজ মিয়া আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমেরিকা প্রবাসী প্রফেসর সুরুজ মিয়া আর নেই। শুক্রবার আমেরিকার নিউজার্সিতে বাংলাদেশ সময় গতকাল শনিবার সকাল ৯টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মরহুমের জানাজার নামাজ রবিবার আমেরিকার নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এবং সোমবার সেখানেই দাফন করা হবে। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেরকে গেছেন। মরহুমের বড় ছেলে আরিফ মইনুদ্দিন ও ছোট ছেলে শরীফ মইনুদ্দিন মান্না লন্ডন এবং একমাত্র মেয়ে রোকসানা ইয়াসমিন জেনি আমেরিকাবসবাস করছেন।
প্রফেসর সুরুজ মিয়ার গ্রামের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে। তিনি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। বিগত কয়েক বছর পূর্বে তিনি স্ব-পরিবারে আমেরিকা চলে যান।
প্রফেসর সুরুজ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com