বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের এতিম শিশুদের সাথে ইফতার

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চেম্বার অব কমার্সে প্রেসিডেন্ট ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জের বিভিন্ন এতিমখানার শিশুদের সাথে ইফতার করলেন। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় পুরাতন চেম্বার অব কমার্সের অফিসে মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে শতাধিক এতিম শিশুদের পাশাপাশি অংশগ্রহণ করেন চেম্বারের জুনিয়র ভাইস-প্রেসিডেন্ট দুলাল সূত্রধর, কার্য নির্বাহী সদস্য নিয়াজুলবর চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, ফজলে রাব্বী রাসেল, জয়নাল আবেদীন, সিদ্ধার্থ বিশ্বাস, পাপন প্রমুখ। এ সময় চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, বেশ কিছুদিন ধরে চেম্বারে অপর একটি পক্ষের সাথে নির্বাচন নিয়ে ঝামেলা চলছে। তারা চাচ্ছে নির্বাচন ছাড়াই মনগড়াভাবে তাদের পছন্দ অনুযায়ী প্রেসিডেন্ট ডিরেক্টরসহ পুড়া চেম্বারে একটা অনির্বাচিত কমিটি করতে। যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ইতিপূর্বে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি উর্দ্ধতন কর্তৃপক্ষ সুন্দর একটা সমাধান করে আবারও নির্বাচন এর উপযুক্ত একটা পরিবেশ করে দিবেন। এই বছর এ জাতীয় জটিলতার কারণে শহরের ব্যবসায়ীদের সাথে ইফতার না করতে পারায় তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন এবং খুব তাড়াতাড়ি আরও বড় পরিসরে ব্যবসায়ীদের নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে বলে জানান মোতাচ্ছিরুল ইসলাম। আরো বলেন অন্য গ্রুপের লোকদের কথায় ব্যবসায়ীদের বিভ্রান্ত না হওয়ার। এছাড়াও যারা মন গড়া প্রেসিডেন্ট ডিরেক্টর দিয়ে কমিটি তৈরি করতে চায় তাদের কাছে না যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com