বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের বিভিন্ন বাজারে মাংসের অতিরিক্ত দাম আদায় ক্রেতাদের নাভিশ্বাস

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে আবারও মাংসের অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা থেকে প্রতিকেজি মাংসের দাম আগের থেকে ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অসাধু কতিপয় মাংস ব্যবসায়ীরা ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছে। তাও আবার ১ কেজি মাংসে ২/৩শ গ্রাম চর্বি ও হাড় দেয়া হয়। জানা যায়, কিছুদিন আগে ভোক্তা অধিকার অভিযান চালিয়ে জরিমানা করলে অতিরিক্ত দাম আদায় বন্ধ থাকে। কিন্তু রমজান আসার সাথে সাথেই অতিরিক্ত দাম রাখা হয়। সামনে ২৭ রমজান ও ঈদ উপলক্ষে প্রতিযোগীতা করে আরও বেশি দাম রাখছে ব্যবসায়ীরা। সরেজমিনে শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, কোর্ট স্টেশন ও শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর, ড্রাইভার বাজার ও পুরানবাজার সহ বিভিন্ন বাজারে উল্লেখিত দামে মাংস বিক্রি করা হচ্ছে। যদি এখনই দামে লাগাম না টানা হয় তাহলে সিন্ডিকেট ব্যবসায়ীরা ঈদে আরও বাড়িয়ে দিবে মাংসের দাম এমন আশংকাই করছেন ক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com