বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পূর্ব ভাদৈ গ্রামে মাদক বিক্রেতার বাড়িতে অভিযান ॥ গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পূর্ব ভাদৈ গ্রামে মাদক বিক্রেতা জিলু মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান আঁচ করতে পেরে ঘরের চালের টিন কেটে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়ের করেছে। জানা যায়, ওই গ্রামের ভিংরাজ মিয়ার পুত্র জিলু মিয়া ওরপে জিরু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাদক বিক্রি করছে। কিন্তু এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না। প্রতিবাদ করলে নারী দিয়ে মামলা দিয়ে হয়রানি করা হয়। গ্রামবাসী জানান, অসাধু কিছু পুলিশকে ম্যানেজ করেই মাদক বিক্রি করতো জিরু। গত বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালালে সে টিনের চাল কেটে পালায়। এ সময় তার ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com