সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে নেশার টাকার জন্য পিতা-মাতাকে মারধর ॥ ছেলের এক বছরের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মাদকসেবনের টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের দায়ে সুমন আহমদ (২৮)নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত- সুমন আহমদ নবীগঞ্জ উপজেলার পশ্চিম কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে। জানা যায়- নবীগঞ্জ উপজেলার পশ্চিম কসবা গ্রামের সুমন আহমদ মাদক সেবনের টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে আসছিল। পিতা মাতাকে অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com