সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে মূল্য তালিকা না টাঙানোয় এনা-হানিফসহ ৪ বাস কাউন্টারকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে টিকিটের মূল্য তালিকা টানানো না থাকায় চারটি বাস কাউন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাঝে এনা ও হানিফ পরিবহনের কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের কাউন্টারকে ছয় হাজার এবং মামুন পরিবহনের কাউন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস কাউন্টারগুলোতে গিয়ে টিকিটের মূল্য তালিকা টানানো পাওয়া যায়নি। এজন্য চার বাস কাউন্টারকে জরিমানা করা হয়। তিনি জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com