সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে কিশোরী অপহরণের পর গণধর্ষণ ॥ ৩ লম্পট আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে ৩ লম্পটকে আটক করেছে পুলিশ। আটকরা হল, উপজেলার ইছবপুর প্রকাশ গানপুর গ্রামের আফছর উল্লার পুত্র শরীয়ত উল্লা (৩৫), নবীগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের কালা মিয়া (৩৫) ও আজাদ মিয়া (৩০)। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওসি মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের অপর সহযোগী জয়নাল মিয়া পালিয়ে যায়। তাকেও ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জানা যায়, গত ২৫ মার্চ ইছবপুর গ্রামের প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় উল্লেখিতরা। পরে নবীগঞ্জসহ বিভিন্ন স্থানে তাকে রেখে গণধর্ষণ করে। ওই কিশোরীর ভাই মোকদ্দছ মিয়া বাদি হয়ে বানিয়াচং থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বানিয়াচং থানার ওসি জানান, আটকদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এ ছাড়া কিশোরীকে মেডিকেল করানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com