মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের সাবেক পৌর কাউন্সিলর সাংবাদিক এটিএম সালামের স্ত্রীর ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৩ বারের কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম এর সহধর্মনী সুলতানা বেগম (৪৫) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার ভোরে সিলেটে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধিন ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমার জানাযার নামাজ গতকাল বুধবার বেলা ২ টায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে রাজাবাদ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে অংশ নেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, এডঃ ফারুক আহমেদ, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌর কাউন্সিলর কবির মিয়া, লুৎফুর রহমান মাখন, আব্দুস ছোবহান, সাবেক কাউন্সিলর সুন্দর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপি নেতা মনর উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সংবাদ পত্র এজেন্ট মোশাহিদ আহমেদ, বিএনপি নেতা নুরুল আমিন, সাংবাদিক তৌহিদ চৌধুরী, শামিম আহমেদ চৌধুরী, অলিউর রহমান, মুজিবুর রহমান মুজিব, এটিএম জাকিরুল ইসলাম, আবু তালেব, শওকত আহমেদ, মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, জাফর ইকবাল, তুহিন আলম রেজুয়ান প্রমুখ। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার কনিষ্ঠ পুত্র হাফেজ সেফু আহমদ।
সাবেক প্যানেল মেয়র সাংবাদিক এটিএম সালামের সহধর্মনী সুলতানা বেগমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহ নওয়াজ মিলাদ গাজী, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবু। বিবৃতিতে মরহুমার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com