বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরিফাবাদে সানসাইন কোম্পানী ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জামাল গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদে সানসাইন কোম্পানীতে ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় দায়েরী মামলার অভিযুক্ত জামাল সর্দার (৪০) কে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে সদর থানার এসআই সজিব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ দরিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের আব্দুল আলীর পুত্র।
প্রসঙ্গত, সদর উপজেলার শরিফাবাদে তোফায়েল এন্টার প্রাইজ ও সানসাইন কোম্পানী কর্তৃপক্ষ চাঁদা না দেয়ায় জামাল সরদারের নেতৃত্বে শতাধিক লোক রাতের আধাঁরে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আজিজুল বারী চৌধুরী তোফায়েল সদর থানায় এজাহার দায়ের করেন। এ ছাড়া সানসাইন কোম্পানীর পক্ষ থেকে জামাল সরদারকে আসামি করে আরও একটি মামলা করা হয়। মামলায় বলা হয়, গত ৭ এপ্রিল বুধবার রাতে জামাল সরদার, মাসুম মিয়া, আব্দুস সমেদ, আব্দুল হক, কদ্দুছ মিয়া, মজিদ মিয়া, নোমান মিয়া, আব্দুল মতিন, আব্দুল মুকিব, সোহেল মিয়া, কালাম মিয়া, বাচ্চু মিয়াসহ ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত বুধবার রাত ১১টার দিকে ব্রিকফিল্ডে হামলা চালিয়ে ভাংচুর করে। রাত ২ টা পর্যন্ত চলে এ তান্ডব। এমনকি পাশের সান সাইন পুকুর কোম্পানীতেও হামলা করে গ্লাস, এসিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com