বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শামছুল ইসলামকে গ্রেফতারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নিন্দা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট শামছুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। সেই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও এডভোকেট শামছুল ইসলামের মুক্তির দাবী জানান।
গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান এবং তার মুক্তির দাবী জানান।
এডভোকেট রুহুল কবির রিজভী বলেন- গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে পুলিশ নির্বিচারে ১২শ রাউন্ট গুলিবর্ষণ করে। এতে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, আবার অনেকই পঙ্গুত্ব বরণ করেছেন। এই বিভৎস্ব নারকীয় তান্ডবের প্রতিবাদে এডভোকেট শামছুল ইসলাম বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, এটাই হচ্ছে তার অপরাধ। পুলিশ সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে এডভোকেট শামছুল ইসলামকে গ্রেফতার করেছে। একজন স্বনামধন্য আইনজীবি হওয়া স্বত্বেও তাকে হাতকড়া পরিয়ে আদালতে নেয়া হয়েছে। কারাগারে তাকে ফাঁসির সেলে রাখা হয়েছে। তিনি বলেন- আওয়ামীলীগ আইন শৃংখলা বাহিনীকে এমনভাবে সাজিয়েছে, যা বিরোধীদলের নেতাকর্মীকে নির্যাতন, ঘুম ও হত্যারকান্ডের মত ঘটনা ঘটাচ্ছে। আমি অনতিবিলম্বে এডভোকেট শামছুল ইসলামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com