বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শংখ শুভ্র রায়। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্ব্ েউদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক অরুনাংশ কুমার দাশ, জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের উপদেষ্টা সেলিম সিদ্দিকী, সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্ণামেন্টে ৪টি স্কুল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় রিচি উচ্চ বিদ্যালয় বনাম জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়। এতে রিচি উচ্চ বিদ্যালয় ১৩৪ রানে জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টসে জয়লাভ করে রিচি উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে। জবাবে জে কে এন্ড এইচ কে হাই স্কুল ৩২.৪ ওভারে ১৩২ রান করে অল আউট হয়ে যায়। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অপর দুটি স্কুল হল হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com