বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজকের শিক্ষার্থীরাই আগামীর উন্নত বাংলাদেশে নেতৃত্ব দেবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন আজকে যারা শিক্ষার্থী তারাই আমাদের ভবিষ্যত। আওয়ামী লীগ সরকার তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে পাঠদান করা হচ্ছে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা ’৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত বাংলাদেশে নেতৃত্বে দেবে। তিনি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাখাই উপজেলার করাব ইউনিয়নে নিজের প্রতিষ্ঠিত এডভোকেট মোঃ আবু জাহির কলেজে ১৭৪ জন শিক্ষার্থীর মাঝে বিনামূলে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। অনুষ্ঠানে এমপি আবু জাহির আরও বলেন, এক সময় শিক্ষার্থীরা অর্থের অভাবে বই কিনতে না পাড়ায় লেখাপড়া করতে পারেনি। টাকার অভাবে অনেকের অস্বচ্ছল বাবা মা সন্তানকে মিথ্যা কথা বলে লেখাপড়া থেকে দূরে সড়িয়ে নিতেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরিস্থিতি থেকে দেশের উন্নতি ঘটিয়েছেন। এখন দেশের সকল শ্রেণি পেশার মানুষের ছেলেমেয়ে বিনা খরচে লেখাপড়া করতে পারছে, বই কিনতে হচ্ছে না, সরকার উল্টো মাসে মাসে তাঁদেরকে উপবৃত্তির টাকা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে কাপড়চোপড়ও উপহার দিচ্ছেন। এ সময় এমপি আবু জাহির এডভোকেট মোঃ আবু জাহির কলেজে একটি চার তলা ভবণ নির্মাণ ও সেখানে ডিগ্রী কোর্স চালু করার আশ^াস দিয়েছেন। এডভোকেট মোঃ আবু জাহির কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ প্রমুখ।
অনুষ্ঠানে সকল শিক্ষক ও একাদশ শ্রেণিতে নতুন ভর্তি ১৭৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা এমপি আবু জাহির এর সঙ্গে ফটোসেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com