বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কিবরিয়া ব্রিজ অটোরিক্সা সিএনজি স্ট্যান্ড ম্যানেজারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ সংলগ্ন অটোরিকশা সিএনজি স্ট্যান্ড কর্তৃক বাড়তি টোল আদায় ও অসদাচরণের দায়ে ইমাম বাড়ি মালিক সমিতি ও শ্রমিকদের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইমামবাড়ি বাজারে মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ মিয়া, আরজু মিয়া, নুরুল আমিন প্রমূখ। বক্তারা বলেন, হবিগঞ্জ শহরে সিএনজি নিয়ে প্রবেশ করতে গেলেই টাকা দিতে হয়। টাকা না দিলে তাদের ওপর অমানসিক নির্যাতন করা হয়। হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজের স্ট্যান্ড ম্যানেজার কাসেমের নেতৃত্বে ইতোপূর্বেও শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলার কারণে লিটন দত্তসহ কয়েকজন শ্রমিক আহত হন। কিন্তু সেই ঘটনার বিচার না হওয়ায় তাদের নৈরাজ্য বেড়েই চলছে। বক্তারা আরও বলেন, কিবরিয়া ব্রিজের স্ট্যান্ডের দায়িত্বে থাকা লোকজনের হুমকি ধামকির কারণে রোগী বা রির্জাভ নিয়েও আসতে পারছেন না। তারা এ বিষয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com