রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব ॥ বিভিন্ন মহলের অভিনন্দন

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিবকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক’ পদে মনোনীত করা হয়েছে। আহমদ আলী মুকিবকে দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ণ হিসেবে আজ মঙ্গলবার বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক সুসংগঠিত করতে এবং বহিবিশ্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রচারের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমদ আলী মুকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি ইনশাআল্লাহ বহির্বিশ্বে বিএনপিকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দিবো। তিনি আরো বলেন, বহির্বিশ্বে বিএনপির চেয়াপারর্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুর্নরুদ্বারের আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে গতিশীল করার জন্য কাজ করে যাব। এদিকে, সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীতর খবরে উজ্জীবিত সৌদিআরব মধ্যেপ্রাচ্য সহ বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীরা। দেশে-দেশে আনন্দ উল্লাস চলছে। নিজ নির্বাচনী এলাকা হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমীরিগঞ্জ আসনের নেতাকর্মীদের মধ্যেই চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আসকির আলী, আমেরিকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি আকম রফিকুল ইসলাম, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান, হলান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর ছিদ্দিকুর রহমান ইমরান, পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তফন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আমিনুল ইসলাম জুনায়েদ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যেপ্রাচ্য ২২টি দেশে বিএনপিকে ঢেলে সাজাতে এর আগে ১৩ই ফেব্রুয়ারি ২০২০ দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ণ হিসেবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com