মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ দোসরা রমজান। রমজান মাস সিয়ামের মাস। সিয়াম পালনকারীকে বলা হয় সায়িম। ফারসীতে সিয়ামকে বলা হয় রোজা এবং সিয়াম পালনকারীকে বলা হয় রোজাদার। রমজানের সিয়াম ইসলামের পঞ্চ স্বম্ভের অন্যতম। এই সিয়াম পালনের মাধ্যমে যে তাকওয়ার প্রত্যক্ষ প্রশিক্ষণ লাভ হয় তা সায়িমকে আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করায়। ৬২৪ খৃস্টাব্দের মধ্য ফেব্রুয়ারী মুতাবিক দ্বিতীয় হিজরীর মধ্য শা’বানে সিয়ামের বিধান দিয়ে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন: ওহে তোমরা যারা ঈমান এনেছো! তোমাদেরকে সিয়াম বিধান দেয়া হলো, যেমন বিধান দেয়া হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদেরকে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো (সূরা বাকারা: আয়াত ১৮৩)। যারা তাকওয়া অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকী। মুত্তাকীদের সম্পর্কে ইরশাদ হয়েছে: আল্লাহ মুত্তাকীদের বন্ধু (সূরা জাছিয়া: আয়াত ১৯)। আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন (সূরা আল ইমরান: আয়াত ৭৬)। মুত্তাকীদের জন্য রয়েছে উৎকৃষ্ট আবাস (সূরা সদ: আয়াত ৪৯)। সুবিহ্ সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সাহরী করা যায়। একটু পানি সিয়ামের উদ্দেশ্যে পান করলেও সাহ্রীর সাওয়াব অর্জিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেনঃ সাহ্রী খাও, নিশ্চয়ই সাহ্রীতে রয়েছে বরকত (প্রাচুর্য)। সিয়াম রেখে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কিছু খেয়ে বা পান করে সিয়াম ভাঙ্গার নাম ইফতার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মানুষ যতোদিন ত্বরিত (অর্থাৎ সময় হওয়া মাত্র) ইফতার করবে ততোদিন তারা কল্যাণের উপর থাকবে। হাদীসে আছে যে, কেউ কোনো সায়িমকে ইফতার করালে সে সেই সায়িমের সমপরিমাণ পুরস্কার পাবে। এতে সায়িমের পুরস্কার বিন্দুমাত্র কমে যাবে না। শরী’আতের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক (বালিগ), সুস্থ মস্তিষ্কের অধিকারী (আকিল) এবং শারীরিকভাবে সুস্থ (কাদির) নর-নারীর জন্য রমাদানে সিয়াম পালন করা ফরয। নারীদের মাসিককালীন দিনগুলোতে এবং সন্তান প্রসবজনিত বিশেষ অপবিত্র অবস্থার দিনগুলোতে এটা তাৎক্ষণিকভাবে বর্তায় না। মুসাফির, পীড়িত এবং সাতিশয় বৃদ্ধ-বৃদ্ধার জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com