বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দু’দল ছাত্রের সংঘর্ষ ॥ আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল ছাত্রদের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। অপর আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও তার সহপাঠী তিন বন্ধু তোফায়েল, আলকাব ও এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে বসা ছিল। এ সময় ডিগ্রী ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সুহেল আহমেদের সাথে ইভটিজিংয়ের অভিযোগ নিয়ে ওই শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এরই জের হিসেবে উভয় পক্ষের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত হয়। প্রত্যক্ষদর্শী ছাত্র আতাউর রহমান বলেন, আমার ২০ বছরের জীবনে এমন হামলার ঘটনা আমি দেখিনি। হামলা হবে ঠিক থামানোর মানুষওতো থাকতে হবে। এমনটা চোখে পড়েনি। আহত হাবিবুর রহমান হাবিব বলেন, হামলাকারীরা স্থানীয়। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অতর্কিত হামলায় তার দুই বন্ধুসহ তিনি গুরুতর ভাবে আহত হন। অভিযুক্ত সোহেল আহমেদ বলেন, জনৈক ছাত্রীকে নিয়ে আপত্তিকর আড্ডার প্রতিবাদ করায় ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী হাবিব তার দুই সহযোগী নিয়ে তাকে নাজেহাল করে। এনিয়ে সাধারন শিক্ষার্থীরা প্রতিবাদ করলে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এনিয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, হামলার ঘটনাটি দুঃখজনক। কলেজ অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com