বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি মজিদ খানের সাথে সাক্ষাৎ করলো দালালদের খপ্পরে পরে লিবিয়া ফিরত ১১ যুবক

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় দালালদের খপ্পরে পরে লিবিয়ায় জেল খাটা হবিগঞ্জের ১১ যুবক দেশে ফিরেছেন। ১ বছর পূর্বে দালালদের খপ্পরে পরে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য অবৈধভাবে লিবিয়ায় যায় হবিগঞ্জের ১১ যুবক লিবিয়ায় পৌছানোর পরপরই দালাল তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে লিবিয়ার পুলিশে ধরিয়ে দেয়। প্রায় ১ বছর জেল খাটার পর সম্প্রতি তাদের পরিবাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আব্দুল মজিদ খানের স্মরণাপন্ন হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় হবিগঞ্জের ওই ১১ জন সহ ২৭০ বাংলাদেশী যুবক লিবিয়ার জেল থেকে মুক্ত হয়ে দেশে ফিরত আসে। গত শুক্রবার ওই ১১ যুবক এমপি আব্দুল মজিদ খানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা তাদেরকে সুস্থভাবে দেশে ফিরত আনায় এমপি আব্দুল মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তারা তাদেরকে সর্বশান্ত করা প্রতারক দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এমপি আব্দুল মজিদ খানের কাছে দাবি জানান। এমপি মজিদ খান তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। দেশে ফিরত আসা যুবকরা হলো শহরের নাতিরাবাদ এলাকার আলাউদ্দিন মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল মিয়া, নতুন পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন, ধুলিয়াখাল এলাকার বায়োজিদ আহমেদ, পাইকপাড়ার বাছিত রানা, হিয়ালা গ্রামের ফরহাদ আহমেদ, আশিকুর রহমান, বহুলা গ্রামের আমিরুল মিয়া, মক্রমপুর গ্রামের আব্দুল আজিম, আবেদ আলী ও মোঃ আনিছ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com