স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন এলাকায় গতকাল এক তরুণী ও এক যুবককে আপত্তিকর অবস্থায় দেখা গেছে । ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে সাতছড়ি জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটকরা। তাঁদের কেউ কেউ এ ঘটনায় উদ্যান কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন।