বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে চুরির মোটরসাইকেল উদ্ধার ॥ চক্রের ২ সদস্য আটক

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাজাপুর গ্রামের মৃত আঃ ওয়াহাবের পুত্র ও দেওরগাছ ইউপি সদস্য লাল মিয়ার চুরি হওয়া মোটরসাইকেলটি শনিবার (২৬ মার্চ) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগাও থেকে উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সাইকেলটি চুরির সাথে জড়িত মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য বাপ্পি উসমান (২৪) ও কাওছার মিয়ার (৩৫) দেওয়া তথ্যের ভিত্তিতে সাইকেলটি উদ্ধার করেন চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম এর নেতৃত্বে একদল পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪টায় উপজেলার কাচুয়া বাজারে টিসিবি পণ্য বন্টনকালে বাজারের ব্যবসায়ী রফিক মিয়ার দোকানের সামন থেকে লাল মিয়া মেম্বারের হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। বিষয়ে তিনি চুনারুঘাট উপজেলার কালিচং গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র কাওছার মিয়াকে অভিযুক্ত করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন তিনি। পুলিশ কাউছারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কাউছার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং রাজাপুর গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র ফারুক মিয়া এবং নোয়াবাদ গ্রামের আনোয়ার মিয়ার পুত্র বাপ্পি উসমানও জড়িত বলে জানায়। পুলিশ বাপ্পিকেও আটক করে। ফারুক গা ঢাকা দেয়। পরে পুলিশ বাপ্পিকে সাথে নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। লাল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। বাপ্পি উসমান এর বিরুদ্ধে গাছ চুরি, মাদক মামলা সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে। ফারুক এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে বলে জনশ্রুতি রয়েছে। বাপ্পি ও কাউছারকে আদালতে পাঠানো হয়েছে। বাপ্পি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে পুলিশ জানায়। পলাতক ফারুককে খুঁজছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com