বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হবিগঞ্জ হলকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি দায়ে হবিগঞ্জ হোমিও হল-২ কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ সূত্র জানায়, বশির আহাম্মদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শহরের কোর্ট মসজিদ মার্কেটে হবিগঞ্জ হোমিও হল-২ নামে একটি প্রতিষ্ঠানে মাধ্যমে হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছেন। পাশাপাশি মাহমুদাবাদ এলাকায় কথিত ডাক্তার বশির আহাম্মেদ আরেকটি চেম্বার খুলে সেখানে তিনি তার কন্যা সায়মা হোমিও ঔষধ বিক্রিসহ সাধারণ লোকজনদের চিকিৎসা করছেন। অভিযোগ রয়েছে তারা বাবা-মেয়ে একই ডিগ্রী ব্যবহার করে সাধারণ লোকজনদের চিকিৎসা সেবা নামে প্রতারণা করে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে প্রতিষ্ঠানটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় কথিত ডাক্তার বশির আহাম্মদের উপস্থিতি প্রতিষ্ঠানটিতে তল্লাসী চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়াও বশির আহাম্মেদের সার্টিফিকেটসহ কাজপত্রেও ক্রটি পাওয়া যায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে কথিত ডাক্তার বশির আহাম্মদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি দায়ে হবিগঞ্জ হোমিও-২ এর মালিক বশির আহাম্মদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা করে র‌্যাব-৯ একটি টিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com