সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই প্রেসক্লাবের সভাপতির বড় ভাইয়ের আকস্মিক মৃত্যু ॥ হবিগঞ্জ এক্সপ্রেস সহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩০৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেমের বড় ভাই ও বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক মরহুম আনোয়ার হোসেনের (রঙ্গিলা মাষ্টার) পুত্র লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ শাখাওয়াত হোসেন শাহীন (৫৪) ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন)। গত সোমবার রাতে স্থানীয় হিলফুল ফুজুল সংগঠনের সভা শেষে লাখাই থেকে হবিগঞ্জ ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন।
গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর সিংহগ্রাম প্রাথমিক স্কুল সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। মৃত্যুকালে তিনি দুই কন্য সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোখের ছায়া নেমে আসে। এদিকে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর লাখাই প্রতিনিধি মোঃ আবুল কাশেম এর বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পরিবার। শোক বার্তায় এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান বলেন, মরহুম মোঃ শাখাওয়াত হোসেন শাহীন একজন সহজ-সরল ও অত্যান্ত ভাল মনের মানুষ ছিলেন। তিনি পরউপকারী ব্যক্তি হিসাবেও এলাকায় পরিচিত ছিলেন। তিনি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com