মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ গভীর রাতে ভাগ্নের হাতে মামী খুন

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

ইফতেখার লোদী সানী ॥ শায়েস্তাগঞ্জের পূর্ব বাগুনীপাড়া গ্রামে মামীকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ভাগ্নে। গতকাল রাত ১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিনা বেগম (৩০)। স্বামী দিনমজুর ইউনুস আলী।
নিহত মিনা বেগমের স্বামী দিনমজুর ইউনুস আলী জানান, চুনারুঘাট উপজেলার লালিয়ার পাড় গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র শুকুর আলী ওরফে এমরান মিয়া। সে তার আপন ভাগ্নে। এমরান মাদকাসক্ত। চুরিসহ অসামাজিক কাজে জড়িত থাকায় তাকে তারা এড়িয়ে চলতেন। ইউনুস আলী ভ্যান গাড়ি দিয়ে বেকারীর মালামাল বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ইতিপূর্বে নেশার টাকা যোগাতে ইউনুস মিয়ার ৩টি ভ্যান গাড়ি চুরি করে এমরান বিক্রি করে ফেলে। দু’দিন আগে সে তাদের বাড়িতে আসে। গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। ইউনুস মিয়া তখনও বাজারে। রাত প্রায় ১১ টার দিকে মিনা বেগমের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনে ঘরের অন্য রোমে অবস্থানরত ছেলে মেয়েরা দৌড়ে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তাদের সুরচিৎকারে বাড়ির লোকজন এসে রক্তাক্ত মিনাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে নেয়ার সাথে সাথে মিনা বেগম মারা যান। এদিকে ঘটনার পরপরই ঘাতক এমরান মিয়া পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com