বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রাইভেটকার থেকে সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৫ মার্চ) র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের আমতলী আদর্শ বাজারস্থ পাকাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করে। আটক দু’জন হলো- মো. শাহ আলম (২৮) ও মো. সাইদুল ইসলাম (২৬)। দু’জনের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত এবং দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এছাড়া তাদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com