বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুলিশ স্বামীর বিরুদ্ধে আদলতে মামলা এবার শিশু কন্যাকে অপহরণের হুমকি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ স্ত্রীকে রেখে ২য় বিয়ে করেই ক্ষান্ত হননি পুলিশ সদস্য শিবলু মিয়া (২৮)। এবার শিশু কন্যা তানহাকে অপহরন করার হুমকী দিয়েছেন। হুমকীর বিষয় নিয়ে ১৪ মার্চ চুনারুঘাট থানায় সাধারন ডায়েরি করেছেন স্ত্রী শারমিন আক্তার। মামলা করে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এদিকে পুলিশে কর্মরত ওই স্বামীর বিরুদ্ধে আদালতে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন আদালত। মামলাটি এফআইআর করে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরনের জন্য চুনারুঘাট থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে। চুুুনারুঘাট উপজেলার বড়জুম গ্রামের আব্দুল মালেকের কন্যা শারমিন আক্তার তার স্বামী শবিলু মিয়ার বিরুদ্ধে যৌতুক, মারপিঠ ও ২য় বিয়ের করার অভিযোগ এনে গত ৮ মার্চ হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় নারায়নগঞ্জে পুলিশ লাইনে কর্মরত নারী পুলিশ তানজিনা আক্তার জেমি (২৪) কে আসামী করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় মামলাটি এফআইআর গন্যে রুজু করার জন্য নির্দেশ প্রদান করা হয়। মামলা সুত্রে জানা যায়, উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার পুত্র শিবলু মিয়ার সাথে ২০১৭ সালের ২৪ শে জুলাই ৪ লাখ টাকার কাবিনে তার বিয়ে হয়। সংসারে লুৎফুর নাহার তানহা (২) নামের এক কন্যা সন্তান রয়েছে তাদের। বিয়ের পর থেকেই শিবলু ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে শারমিনকে। এক পর্যায়ে বাবার বাড়ি থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা দিয়ে স্বামীকে একটি মোটরবাইক কিনে দেন শারমিন। এর কিছুদিন পর আরো ৩ লাখ টাকা যৌতুক দাবী করেন শিবলু অন্যতায় ২য় বিয়ে করার হুমকী অব্যাহত রাখেন। দরিদ্র পিতার পক্ষে এতো টাকা যৌতুক দিতে না পারায় গত ১২ ফেব্রুয়ারী শারনিকে বেধরক মারপিঠ করে পিত্রালয়ে পাঠিয়ে দেন শিবলু। শারমিন নিরুপায় হয়ে গত ৮ মার্চ আদালতে মামলা দায়ের করেন। শারমিন এ প্রতিনিধিকে বলেন, তার স্বামী নারায়নগঞ্জ পুলিশ লাইনে কর্মরত তানজিনা আক্তার জেমি নামের এক মেয়েকে তার অমতে বিয়ে করেছেন। এ বিষয়ে মুঠোফোনে শিবলু বলেন, তিনি তার স্ত্রী শারমিনকে কোর্টে তালাক দিয়েছেন। তিনি ২য় বিয়ের বিষয়ে কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন। চুনারুঘাট থানার ওসি এম আশরাফ বলেন,বিজ্ঞ আদালতের আদশে তার দপ্তরে পৌছেছে। এফআইআর করে মামলার তদন্ত চলছে। সহসাই এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। শিবলু মিয়া সিলেট পুলিশ লাইনে কর্মরত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com