বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোরী-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলা ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভায় কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে এই কার্যক্রমকে আরও বেগমান করার আহ্বান জানান। বক্তারা বলেন, কিশোরী-কিশোরী ক্লাব বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে তৃণমৃলের শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে ও ভবিষ্যত সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করবে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা বিকশিত করতে পারবে। সভায় জেলা ফিল্ড সুপারভাইজার সৈয়দ মিলন মিয়া, উপজেলায় কর্মরত জিপি মোঃ কাউছার আহমেদ, হেপী আক্তার, শিক্ষক মোশাহিদ মিয়া, মুজাহিদ মিয়া, প্রদীপ দাস ছাড়াও শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com