বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিদিনের বাণীর সম্পাদকের কন্যা ডাঃ সিঁথির উচ্চ শিক্ষা লাভে জাপান গমন

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও ফয়জুন নাহার শিমুর একমাত্র কন্যা ডাঃ শারমিন নাহার সিঁথি জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব মেডিকেল সায়েন্স বিভাগে মাস্টার্স করার উদ্দেশ্যে জাপান গমন করেছেন। গত ৫ মার্চ রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। ইতিপূর্বে তিনি মালদ্বীপের মিনিস্ট্রি অব হেলথের অধীনে সেখানে সরকারি ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, শারমিন নাহার সিঁথি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। সময় স্বল্পতার জন্য তিনি আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অনেকের সাথেই দেখা করে যেতে পারেননি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য, ডাঃ সিঁথি ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সিনিয়র প্রভাষক সামিউল আলম রাজিব এর সহধর্মিনী। প্রভাষক সামিউল আলম রাজিব জাপানের একই বিশ^বিদ্যালয়ের জয়েন্ট রিসার্চ সেন্টার ফর হিউম্যান রিট্রোভাইরাস ইনস্টিটিউটে পিএইচডি করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com