বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ জন্টুর জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে প্রিয় মুখ দেলোয়ার হোসেন জন্টু ( ৪১)। গতকাল সোমবার বেলা ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে। এক পর্যায়ে নূরপুর হাইস্কুল মাঠে জানাযার নামাজে মানুষের ঢল নেমে আসে। মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন উপজেলার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ বেলায়াত হোসেন দিপু। জানাযা শেষে মরহুমের লাশ বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করে স্বজনরা। উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন জন্টু রোববার (৬ মার্চ) বেলা তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইটে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ বছরের এক ছেলে ও মা- ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ক্রিকেটার মরহুম দেলোয়ার হোসেন জন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাতীয় ফুটবল দলের খেলোয়ার মরহুম মোক্তার হোসেনের ছেলে ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনের বড় ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com